মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ক্যারিবীয়দের

নিজস্ব প্রতিবেদকঃ / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
-সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। এবার ক্যারিবিয়ানদের লক্ষ্য আরও বড়। শেষ ম্যাচ জিতে টাইগারদের হোয়াইটওয়াশ করতে চান ক্যারিবিয়ান ব্যাটার অ্যালিক আথানজে।

বুধবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।

আথানজে বলেন, হ্যাঁ, উদ্দেশ্য এটাই (হোয়াইটওয়াশ), কিন্তু আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না এবং আমরা শুক্রবারে আবার একটি ভালো খেলা উপহার দিতে আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।

এই ম্যাচে একাধিক ক্যাচ মিস করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে নিজ দলের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন আথানজে। তিনি বলেন, আমার মনে হয়েছে আমরা কিছু রান কম করেছি, কিন্তু তা সত্ত্বেও, আমরা দল হিসেবে দায়িত্ব নিয়েছিলাম যাতে আমরা বল হাতে ভালো শুরু করতে পারি। ফিল্ডিং… আজ আমরা মাঠে সেরা ছিলাম না, কিন্তু বোলাররা আবার তাদের জাত চিনিয়েছে এবং উইকেট তুলে নিয়ে তাদের আটকে রেখেছে।

গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকেই হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আথানজে বলেন, আমার মনে হয় না আমি তখন দলে ছিলাম, কিন্তু এটা নিশ্চিত যে, যদি আমরা তাদের ৩-০ ব্যবধানে হারানোর সুযোগ পাই, আমরা অবশ্যই সেই সুযোগ নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর