শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বরিশালে টিসিবির পণ্যসহ ট্রাক আটক

অনলাইন ডেস্ক: / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

বরিশাল নগরীতে বিক্রি না করে রাতের আঁধারে নিয়ে যাওয়ার সময় টিসিবির ১৮০ প্যাকেজ পণ্য উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর বরিশাল ক্লাব সড়ক থেকে পণ্য বোঝাই ট্রাক উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টিসিবির সহকারী পরিচালক শতদল মন্ডল।

তিনি জানান, নগরীতে পুরো রমজানে প্রতিদিন ১৫ ট্রাকের মাধ্যমে পাঁচটি পণ্য বিক্রি করা । দুই লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি, ছোলা বুট এক কেজি ও খেজুর এক কেজি ৫৯৫ টাকার একটি করে প্যাকেজ বিক্রি করা হয়। প্রতি ট্রাকে প্রতিদিন ৪০০ প্যাকেজ বিক্রি করবে।

কিন্তু নগরীর ১২ নম্বর ওয়ার্ডের ডিলার খলিলুর রহমান তার পানামা এন্টারপ্রাইজের নামে বরাদ্দকৃত পণ্য বিক্রি না করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাত ৯টার দিকে পণ্য নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে তারা প্রাথমিক যাচাই-বাছাইয়ে টিসিবির পণ্য প্রমাণিত হয়। ভোক্তাদের মাঝে পণ্য বিক্রি না করে গোপনে ট্রাকে করে সরিয়ে নেওয়ার চেষ্টার বিষয়টি সামনে উঠে আসে। পণ্য জব্দ করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত মো. খলিলুর রহমানের মেসার্স পানামা এন্টারপ্রাইজের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর