শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাচনমহলে তদন্ত চলাকালে হামলার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি: / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬



ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে একটি ব্রিজ সংক্রান্ত তদন্ত চলাকালে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে।
জানা গেছে, গত ১০ মার্চ ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে তদন্তের জন্য নাচনমহল ইউনিয়নে যান নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রূপ কুমার সাহা। তদন্তের অংশ হিসেবে তারা ইলিয়াসের বাড়ির সামনে অবস্থিত একটি ব্রিজ পরিদর্শনে যান।

এ সময় নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ খলিফা তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তিনি ব্রিজের মাটি খনন করে তদন্ত কর্মকর্তাদের বিষয়টি দেখান।
এ সময় ঘটনাস্থলের ছবি তুলতে গেলে বর্তমান প্যানেল চেয়ারম্যান শাহ আলম খোকনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে নাচনমহল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আলামিন তাকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে শাহ আলম খোকনের আঙুলে আঘাত লেগে রক্তপাত হয়।

ভুক্তভোগী প্যানেল চেয়ারম্যান শাহ আলম খোকন অভিযোগ করেন, এর আগেও বিএনপি সভাপতি আব্দুল আজিজ খলিফা নাঈমের মাধ্যমে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন।
ঘটনার সময় সেখানে যুবদলের সভাপতি খোকন, মনির খলিফা, নাঈমসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর