শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড সেনাবাহিনী সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে: সেনাপ্রধান ‘এই স্ববিরোধিতা কেন?’ রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই, বিশ্ববাজারে অস্থিরতা ৬৬ বছরে ‘গর্ভবতী’ হওয়ার গুঞ্জন, যা বললেন অভিনেত্রী শঙ্কা কাটিয়ে ফিনালিসিমার ভেন্যু চূড়ান্ত হানিমুনের মাঝেই অডিও ফাঁস বিতর্ক, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাশমিকার রায়গঞ্জের নলকা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ ঈদে আনসার-ভিডিপির উদ্যোগ: ২৯,০৩৭ সদস্য ও কর্মচারী পেলেন উপহার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী নগরীতে মিশুক ও সিএনজি মালিক সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহী প্রতিনিধি : / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে রাজশাহী জেলার মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সিক্যাব ও সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির উদ্যোগে ১৫০০ জন মালিকের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর স্টেডিয়াম মার্কেটস্থ মালিক সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে সমিতির পক্ষ থেকে এসব মালিকদের মাঝে সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন সমিতির সভাপতি মোঃ মাইনুল হক (হারু), সিনিয়র সহ-সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক মোঃ শ্যামল শেখ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সোহান।

বিতরণকালে সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, পরিবহন খাতের সাথে জড়িত মালিকদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতেই প্রতি বছরের মতো এবারও সমিতির পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে।
আগামীতেও এমন ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর