শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জের নলকা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ৭নং নলকা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তিন হাজার ২৪০ জন অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানানো হয়, চাল বিতরণ কার্যক্রম তদারকির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও নিজে এ কার্যক্রম তদারকি করছেন। ভিজিএফের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি সহ্য করা হবে না এবং প্রত্যেক কার্ডধারী হতদরিদ্র পরিবার সঠিক মাপে ১০ কেজি করে চাল পাবে, এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ৭নং নলকা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হারুনর রশিদ, উপজেলা বিআরডি’র প্রকল্প কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ আমিনুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর