রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঈদে নৌপথে নিরাপত্তা জোরদার, কোস্ট গার্ডের টহল ও তল্লাশি বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬


পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের নৌপথে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ লঞ্চঘাট ও নদীপথে বিশেষ টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ ও নৌপথ নিরাপদ রাখতে নিয়মিত টহলের পাশাপাশি যৌথ ও সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। ঈদকে সামনে রেখে ঢাকা, ভোলা, চট্টগ্রাম ও মোংলা অঞ্চলের বিভিন্ন লঞ্চ, খেয়া ও ফেরিঘাটে নজরদারি বাড়ানো হয়েছে।

এর অংশ হিসেবে মঙ্গলবার(১৭ মার্চ) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জনসচেতনতামূলক মাইকিং, সন্দেহজনক ব্যক্তি ও নৌযানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সম্ভাব্য নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
কোস্ট গার্ড জানিয়েছে, ঈদ ও ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা টহল জারি রাখা হয়েছে। এর ফলে উপকূলীয় ও নদীপথে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

এছাড়া চোরাচালান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ধারাবাহিক অভিযানের কারণে অনেক এলাকায় এসব অপরাধ কমে এসেছে এবং লাইটার জাহাজসহ অন্যান্য নৌযান নির্বিঘ্নে চলাচল করছে বলে জানিয়েছে বাহিনীটি।

নদীপথ ও সমুদ্র এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড।

ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার পাগলা লেফটেন্যান্ট মো. রাকিবুল ইসলাম রনি (এক্স)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর