বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত; আহত  শতাধিক

নওগাঁ প্রতিনিধি : / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের পাশ্ববর্তী বাগবাড়ী এলাকায় নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত ঘটনা ঘটেছে । এঘটনায় শতাধিক ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার ১৮মার্চ দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণ পাড়া নামক স্থানে পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আতহদের উদ্ধার কাজ চলমান রেখেছে। তবে মর্মান্তিক এই দুর্ঘটনায় চালকের অদক্ষতা ও অবহেলাকে দায়ি করছেন।
জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে শত শত যাত্রী নীল সাগর ট্রেনযোগে সান্তাহার হয়ে বিভিন্ন জেলায় যাচ্ছিলেন। প্রতিদিনের ন্যায় এদিন সান্তাহার স্টেশন সংলগ্ন বগারবাড়ী নামক স্থানে রেল লাইনের কাজ চলছিল। কিন্তু নীল সাগর ট্রেনটি কিছু বুজে উঠার আগেই ঘটনাস্থলে পৌঁছলে ৯টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর মধ্যে এসি চেয়ার ৭২৩৫, শোভন চেয়ার, ৭২৫০শোভন চেয়ার, ৭২২৭ শোভন চেয়ার ,৭৫১৩পাওয়ার কার,শোভন চেয়ার ৭৯০৫, ৭৯২৭ শোভন চেয়ার এবং শোভন চেয়ার ৭৯২৮বগি আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৬২জন যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছে। এর আগে অনেক যাত্রী নিজ নিজ উদ্যোগে চলে গেছে। তবে নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না কতো যাত্রী আহত হয়েছে।
সান্তাহার জংশন স্টেশনের অধীনে দায়িত্বে থাকা ওয়েম্যান সোহেল বলেন, রেল ভেঙে যাওয়ার কারণে এখানে কাজ হচ্ছিল। কন্ট্রোল রুমে সিগন্যাল দেওয়া আছে। তারপরও লাল ব্যানার দেওয়া থাকে। সিগন্যাল ও লাল ব্যানার উপেক্ষা করে ট্রেনটি এসে দুর্ঘটনায় পড়ে। এমনকি হাতের সিগন্যালও মানেনি চালক। আমি মনে করি এটা ট্রেনের চালকের অবহেলার কারণে এতো বড় দুর্ঘটনা ঘটেছে।
জানতে চাইলে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন মুঠোফোনে বলেন, কিভাবে এটা হলো এখন বলা যাবেনা। পরবর্তীতে বলা যাবে। কারণ এখন এখানে ট্রেনের ড্রাইভার নেই।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর