মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কামারখন্দে ছাত্রদল কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ছাত্র নেতা জিসান

নিজস্ব প্রতিবেদক: / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬



সিরাজগঞ্জের কামারখন্দে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাত্রদল কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের পক্ষ থেকে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।

শুক্রবার উপজেলার বিভিন্ন অসচ্ছল ও তৃণমূল পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীদের মাঝে এ উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জানান, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কামারখন্দ উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বলেন, মমিনুল ইসলাম জিসান সবসময় দলের তৃণমূল কর্মীদের পাশে থাকেন এবং তাদের সুখ-দুঃখে অংশগ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ উপহার বিতরণের সময় সিরাজগঞ্জ জেলা ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন সহ ছাত্রদলের উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর