শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ
নওগাঁয় একটি ক্লিনিকে ২টি জমজ সন্তান জন্ম নিলেও ১টি সন্তান উধাও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা রাশিয়ার কাছ থেকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার পাচ্ছে ইরান এক দশকে পাকিস্তানের বৈদেশিক ঋণ বেড়েছে দ্বিগুণ কুমিল্লায় কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থী মৃত্যু, ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের দ্বিতীয় সভা ৯ নভেম্বর নির্বাচনে বড় হার, স্বপদেই থাকছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী? চলতি বছরের শেষেই স্কুলশিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে রাশিয়ার হয়ে গোয়েন্দা-অস্ত্র সরবরাহ, পোল্যান্ডে গ্রেফতার ৬ রাগ সংবরণ : মুমিনের প্রকৃত শক্তির পরিচয়
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

যশোর প্রতিনিধি : / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
-প্রতীকী ছবি।

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। নিহত তিনজন সম্পর্কে বাবা, ছেলে ও নাতনি। সোমবার রাত তিনটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের আব্দুল মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও মাহমুদ হাসানের চার বছরের কন্যা সেহেরিশ।

দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থা গুরুতর। তারা হলেন নিহত মাহমুদ হাসান জাকারিয়া জনির মা মনোয়ারা বেগম (৬০), জনির স্ত্রী
সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আলমাস (১০)। তাদের প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও পরে সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

নিহত মাহমুদ হাসান জাকারিয়া জনি মণিরামপুরে ইন্টারনেট ব্যবসা করতেন। তার প্রতিষ্ঠানের কর্মী রিয়াদ হোসেন জানান, জনি
সোমবার পরিবারের সবাইকে নিয়ে প্রাইভেটকারে চুয়াডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথে
দুর্ঘটনায় জনি, তার বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত জনির মা, স্ত্রী ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রিয়াদ হোসেন আরও বলেন, রাতেই সব আইনি প্রক্রিয়া শেষ করে নিহত তিনজনের মরদেহ বাড়িতে নেওয়া হয়।

পুলিশ জানায়, নিহত ও আহতরা চুয়াডাঙ্গায় আত্মীয় বাড়ি থেকে প্রাইভেটকারযোগে যশোরের মণিরামপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত তিনটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামক স্থানে প্রাইভেট কারটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। প্রাইভেটকারের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর