শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

লালপুরে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত-৪

নাসিম নাটোর প্রতিনিধি : / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

নাটোরের লালপুরে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌঁনে ৭টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ছোটবাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০)ও ছোটবাদকয়া গ্রামের সেকেনের ছেলে মনির হোসেন (২৭) ও বাবুল হোসেন (২৫)। আহতরা হলেন- বড়বাদকয়া গ্রামের ওয়াজেদের ছেলে মিঠুন (৩০), ভেল্লাবাড়িয়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে গোলাম রাব্বী, ফজলুর রহমানের ছেলে রাজিবুল ইসলাম (২৬), রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মজনু (৩৫), ছোট বাদকয়া গ্রামের বাবুল (৪০)।

লালপুর থানার ওসি মজিবুর রহমান জানান, লালপুর গ্রামী একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সাতে থাকা যাত্রী জাহিদুল ইসলামের মৃত্যু হয়। আহত হয় আরো ৬জন।
পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মনিরুল ও বাবুল নামে আরও দুইজন মারা যায়।
ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ছাড়াও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করা থানা আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর