বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
যুদ্ধ পরিস্থিতিতে দেশে কতদিনের জ্বালানি মজুত আছে, জানালেন মন্ত্রী ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ওয়ারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাকে গুলি, অস্ত্রসহ গ্রেফতার ৪ নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, গাঁজা ও ইয়াবা উদ্ধার বিয়ের পর তেমন কোনও পরিবর্তনই আসেনি তাপসীর ইফতারে মজাদার চিকেন চপ, ঘরেই বানান সহজ রেসিপিতে সংকটেও বড় ঘাটতি বাজেটের পথে সরকার ধানের শীষে ভোট দিতে চাওয়া সেই অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ডাকাতির আসামি পিটুনিতে নিহত

নিজস্ব প্রতিবেদক: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫


সিরাজগঞ্জ সদর উপজেলায় চুরি করতে গিয়ে পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে; যার বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার ভোরে বহুলী ইউনিয়নের চকমোক্তারগাতি এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান।

নিহত ৬০ বছর বয়সী সানোয়ার হোসেন সানু বহুলী ইউপির আলমপুর বাজার এলাকার বাদুল্লা মিয়ার ছেলে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি মোখলেছুর রহমান বলেন, “শুক্রবার ভোর ৩টা থেকে ৫টার মধ্যে সানোয়ার রায়গঞ্জ উপজেলার নিজামগাতি গ্রামের হাসান আলীর বাড়িতে গরু অথবা অটোরিকশার ব্যাটারি চুরি করতে যান।

“এ সময় বাড়ির লোকজন টের পেলে পালাতে গিয়ে ফুলজোড় নদীতে ঝাঁপ দেন তিনি। পরে নদী সাতঁরে চকমোক্তারগাতি এলাকায় যান। সেখানে একটি ধান ক্ষেতের মধ্যে স্থানীয়রা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

সানোয়ারের বিরুদ্ধে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর থানায় দুটি ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

এ ঘটনায় স্বজনরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর