বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ
এবার আমিরাত-বাহরাইনের উপকূল দখলের হুমকি ইরানের : রিপোর্ট ঈদ বকশিস দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে হত্যা, বিএনপি নেতা বহিষ্কার ইসরায়েলে ৪০ মিনিটে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন: প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জে প্রায় ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ বাস-ট্রেনের সংঘর্ষে ১২ মৃত্যু: দ্বায়িত্ব অবহেলায় দূর্ঘটনা, ঘটনাস্থলে ছিলেন না দুই গেইটম্যানের কেউই রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন স্বাধীনতা দিবসের দিনে মাঠে নামছেন আশরাফুল-নাফিসরা কাজিপুরে  গণহত্যা   দিবস উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত ২৮ বছর বয়সেই আরসিবির চেয়ারম্যান, কে এই আর্যমান বিরলা?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহ আমানতে আরও পাঁচটি ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক এ ফ্লাইটগুলো বাতিল করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি আগমন এবং একটি বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি মধ্যপ্রাচ্যগামী বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়। একই সঙ্গে এয়ার আরাবিয়ার একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তবে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ছয়টি আগমন ফ্লাইট এবং চারটি বহির্গমন ফ্লাইট মঙ্গলবার সচল ছিল। এদিকে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো অপরিবর্তিত রয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আজকের পাঁচটি ফ্লাইটসহ গত ২৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১৭৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর