বুধবার, ২০ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সিংড়ায় মোটরসাইকেল চুরি করতে এসে গণধোলাই খেল চোর মাথা উঁচু করে দ্রুত ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা বিজ্ঞান মেলায় বিভাগীয় পর্যায়ে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সাফল্য সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়ির জানালা ভেঙে টাকা ও স্বর্ণ লুট বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিংড়ায় চিকিৎসকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন সিংড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার বর্ণাঢ্য আয়োজন সিরাজগঞ্জে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সিরাজগঞ্জে সলঙ্গায় ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী র‍্যাবের হাতে গ্রেফতার ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

চট্টগ্রাম প্রতিনিধি : / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
-প্রতীকী ছবি।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী অংশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত রিকশায় মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

বুধবার সকালে মহাসড়কের দোহাজারী বিদ্যুৎ অফিস সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দোহাজারীর দাশ পাড়ার বাবুল দে (৬৫), রঞ্জিত ধর (৫৫)। আহতরা হলেন- দিলীপ মল্লিক (৬২), টিকলু বিশ্বাস (৪০) প্রাইভেটকারের যাত্রী মো. রিয়াদ (৪০), জেরিন আফরোজ (৬৫), মো. এহসান (৪০), মশিউর রহমান (৪৩)।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে যাত্রী ওঠানামার জন্য সড়কের একপাশে একটি ব্যাটারিচালিত রিকশা দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে হতাহতদের উদ্ধার করে প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বাবুল দে ও রঞ্জিত ধরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দীন চৌধুরী বলেন, খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর