কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ২১
বার দেখা হয়েছে
আপডেট :
বুধবার, ২৫ মার্চ, ২০২৬
শেয়ার করুন
২৫ মার্চ ঐতিহাসিক গণহত্যা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কাজিপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ই মার্চ বৃহস্পতিবার কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটি তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, প্রণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান , উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল হুদা তালুকদার, কাজিপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার,চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ ওহেদুজ্জামান মিনু, সাংবাদিক আব্দুল জলিল প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,,বীরমুক্তিযোদ্ধাগন, সুশীল সমাজের এক অংশ, শিক্ষক মন্ডলী এলাকার গণ্যমান্যব্যক্তি।
বক্তারা বলেন, তরুণদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং গণহত্যার ভয়াবহতা সম্পর্কে সচেতন করা সময়ের দাবি। তারা সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান।অনুষ্ঠানের শহীদদের আত্মত্যাগের গল্প, স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়।
২৫ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির শোক, সংগ্রাম ও জাগরণের প্রতীক। ১৯৭১ সালে ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি গণহত্যাকারিদের প্রতি ঘৃণা ও অবজ্ঞা প্রকাশ করে।