শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চাপের মুখে ইউক্রেনের জন্য রাখা অস্ত্র মধ্যপ্রাচ্যে আনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের সরবরাহ। এমন পরিস্থিতিতে ইউক্রেনে সরবরাহের জন্য রাখা কিছু অস্ত্র মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা ভাবছে ওয়াশিংটন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অর্থায়নে কেনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র অন্যত্র (মধ্যপ্রাচ্য) ব্যবহার করা হতে পারে। এতে করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য সমস্যা দেখা দিতে পারে।

ওয়াশিংটন এমন পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার বলেছেন, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে তাঁরা ইরানের ১০ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছেন।

তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং দেশটির মিত্রদের লড়াই চালিয়ে যেতে এবং জয় পেতে যা যা দরকার তা নিশ্চিত করবে পেন্টাগন। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর