বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি, আন্তর্জাতিক রুট চালুর প্রস্তাব

কুড়িগ্রাম প্রতিনিধি : / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণ ও আধুনিকায়নের দাবি জোরালো হয়ে উঠেছে। জেলার সার্বিক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে একটি লিখিত আবেদন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর মাধ্যমে মঙ্গলবার (৩১মার্চ)জমা দেওয়া হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, কুড়িগ্রামে রেল যোগাযোগের ইতিহাস দীর্ঘ হলেও বর্তমানে প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিকায়নের অভাবে জেলার অর্থনৈতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
আবেদনে চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে কুড়িগ্রাম-নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-সোনাহাট রেললাইন পুনঃস্থাপন, ধরলা সেতুর পাশে রেলসেতু নির্মাণ, কুড়িগ্রাম-চিলমারী-গাইবান্ধা হয়ে ঢাকার সঙ্গে বিকল্প রেল করিডোর চালু এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে রেল সংযোগ জোরদার করা।
বিশেষ করে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেল সংযোগ চালু হলে ভারতের আসাম রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হবে বলে আবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা বলেন, রেল যোগাযোগ উন্নত হলে কুড়িগ্রামের মানুষের জীবনযাত্রার মান বদলে যাবে। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার জিল্লুর রহমান বলেন, “আমাদের এখানে যাতায়াতের জন্য ভালো রেল ব্যবস্থা নেই। রেললাইন হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে, কর্মসংস্থানও সৃষ্টি হবে। নাগেশ্বরীর পৌর এলাকার বাসিন্দা ওমর ফারুক বলেন, “চিকিৎসা বা জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে অনেক সময় লাগে। রেল যোগাযোগ ভালো হলে আমাদের ভোগান্তি অনেক কমবে।

ভূরুঙ্গামারীর উপজেলার সোনাহাট ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, “সোনাহাট বন্দর পর্যন্ত রেললাইন চালু হলে সীমান্ত বাণিজ্য বহুগুণে বাড়বে। এতে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।”
কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, ব্যবসা বাণিজ্য প্রসারে রেল যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই কুড়িগ্রামের সাথে সোনাহাট হয়ে ভারতের আসাম রাজ্য এবং কুড়িগ্রামের সাথে গাইবান্ধা হয়ে ঢাকা পর্যন্ত রেল সম্প্রসারিত হোক।

আবেদনটি রেলপথ মন্ত্রণালয়ে জমা দিয়েছেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা জানান, কুড়িগ্রাম জেলার উন্নয়নের স্বার্থে রেল যোগাযোগের বিকল্প নেই এবং দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর