মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
হেরেও খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্বিত ক্যাবরেরা দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশিসহ চার প্রবাসী আহত বিয়ে করেছেন সিমরিন লুবাবা ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা এ দেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ : মির্জা ফখরুল শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা বিমানমন্ত্রীর প্রটোকল ভঙ্গ: চার কেবিন ক্রুকে শোকজ, আবারও আলোচনায় আবীর ধানক্ষেতের আইল আর কাঁদার মাঝে বন্দি এক ‘শান্তি নিকেতন’ ও কিছু স্বপ্নের মৃত্যু! পল্লবীতে নির্মাণাধীন ভবনে অভিযান, পুলিশের লুণ্ঠিত শর্টগানসহ বিপুল গুলি উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি : / ৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

কুড়িগ্রামের জেলা সদরের সাথে  ফুলবাড়ী উপজেলার সরাসরি ও স্বল্প সময়ে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ধরলার বাম তীরবর্তী সদরের হলোখানা ইউনিয়নের সারডোব থেকে ডানতীরে কাঁঠালবাড়ী ইউনিয়নের ধরলা তীরবর্তী বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে  কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের ধরলার বাম তীরে আরডিআরএস বাজার থেকে পেড্ডার মোড় পর্যন্ত ধরলা বাঁধে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়৷

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে কৃষক শ্রমিক ও নারীসহ বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের  শিক্ষার্থীরা  অংশ নেন।

মানববন্ধনে স্থানীদের দা‌বির সা‌থে একত্মতা প্রকাশ ক‌রে মানববন্ধ‌নে অংশ নেন জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক হা‌সিবুর রহমান ও সদর উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক বেলগাছা ইউ‌নিয়নের সা‌বেক চেয়ারম‌্যান মাহবুবার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বা‌সিন্দা  ও এন‌সিপি নেতা আশরাফুল আলম  বলেন, ‘ দীর্ঘ দিন ধরে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবি জানানো হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোন উদ্যোগ নেই। এই সেতুটির অভাবে চরম ভোগান্তি ও দূর্ভোগের শিকার হচ্ছেন কুড়িগ্রাম সদরের হলোখানা, কাঁঠালবাড়ী ইউনিয়ন সহ ফুলবাড়ী উপজেলার মানুষজন। এই নদী প‌থে পারাপা‌রের সময় আমার দুই ভাই নদীর পা‌নি‌তে ডু‌বে প্রাণ হা‌রি‌য়ে‌ছিল।  সেতু না থাকায় গর্ভবতী নারীসহ গুরুতর অসুস্থ মানুষদের জরুরি চিকিৎসা দিতে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। কৃষকরা কৃষিপণ্যের নায্য মুল্য পান না। নানা দুর্ভোগ নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যায়। ব্যবসায়ীরা পণ্য পরিবহনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।  অবিলম্বে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর নির্মাণের জোর দাবি জানাতে আমাদের এই মানবন্ধন। ’

জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক হা‌সিবুর রহমান বলেন, ‘কুড়িগ্রামের ফুলবাড়ী-নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার মানুষের জন্য বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতু নির্মাণ অপরিহার্য। দীর্ঘ দিন ধরে এ অঞ্চলের মানুষ এই ব্রিজটি নির্মাণের দাবি জানালেও কোন কাজ হচ্ছে না।  আমরা এ অঞ্চলের মানুষের দা‌বির সা‌থে একাত্মতা প্রকাশ কর‌তে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা চাই বাংটুর ঘাট এলাকায় তৃতীয় ধরলা সেতু নির্মাণ করা হোক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর