বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে পানির ট্যাংকি থেকে বিপুল পরিমান তেল জব্দ, আটক ২ সততা ও নিষ্ঠার দৃষ্টান্ত: রায়গঞ্জ শিক্ষক সমিতির সচিব মো. শামীম হোসেন তালুকদার কাজিপুরে জমি  নিয়ে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত, স্বর্ণালঙ্কার লুট ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ নাটোরে কন্টেইনারে তেল নেবার ভিডিও ধারণের সময় সাংবাদিককে মারধর হেরেও খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্বিত ক্যাবরেরা দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশিসহ চার প্রবাসী আহত বিয়ে করেছেন সিমরিন লুবাবা ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা এ দেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ : মির্জা ফখরুল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে জমি  নিয়ে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত, স্বর্ণালঙ্কার লুট ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে পৈত্রিক জমি দখল করা নিয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫জন আহত হয়েছে। এ সময় নারীদের শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার  ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে।  আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গান্দাইল ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তঘোগী লুৎফর রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে লুৎফর রহমান উল্লেখ করেছেন, কালিকাপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে  আবু বকর সিদ্দিক, আব্দুল বারিক, মুছা সেখের ছেলে মনিরুল ইসলাম, আবু বকরের স্ত্রী রাবেয়া খাতুন, মৃত জালাল উদ্দিনের স্ত্রী গোলাপফুল, মৃত মতি খন্দকারের ছেলে এমদাদুল, আশরাফ সরকার, হাফিজুর রহমান জাহাঙ্গীর আলম, ইছাহাকের ছেলে শফি, মৃত হবিবর রহমানের ছেলে আব্দুল লতিফ, আব্দুর রশিদ ও মিরু খন্দকারের সাথে ১৮ শতক পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলছিল। এ অবস্থায় আসামীরা ১৪জন লোহার সাবল, কাঠের বাটাম, বাঁশের লাঠি নিয়ে মঙ্গলবার রাতে বিরোধমান জমিতে টিনশেড ঘর তুলতে গেলে লুৎফরের ভাই হারুন-অর-রশিদ বাধা দেয়। এ সময় আসামীরা ‍হারুনুর রশিদেকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট করে। হারুনুর রশিদকে বাঁচানোর জন্য লুৎফরের বাবা লোকমান হোসেন, মা  আলেদা খাতুন, ভাবি সুমি খাতুন ও চাচী হাজেরা খাতুন এগিয়ে আসলেও তাদেরকে মারপিট করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা নারীদের শ্লীলতাহানি করেছে। একই সাথে লুৎফর রহমানের মায়ের গলা থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে আসামীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত হারুন অর রশিদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী লুৎফর রহমান জানান, পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এখনও আসামীরা আমাদের হত্যার হুমকি প্রদান করছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। একই সাথে সুষ্ঠ বিচার দাবী করছি।

বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা  জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর