বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রাম সদর এসিল্যান্ডের বিরুদ্ধে মাইকিং ছাড়াই ‘গোপন’ নিলামের অভিযোগ নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে ভাবিকে পেটালেন দেবর: থানায় অভিযোগ উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১ দুর্নীতির অভিযোগে বিতর্কিত ব্যাংক কর্মকর্তা কুড়িগ্রামে জয়পুরহাটে হঠাৎ শিশু ডায়রিয়ার প্রকোপ, দুই দিনেই ভর্তি শতাধিক কুড়িগ্রাম সদর হাসপাতাল নিয়োগ আয়া, ওয়ার্ডবয় কাজ করেন প্রশাসনিক তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২ ফেসবুক হ্যাক করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়, বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেফতার নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫ পেট্রোল নাকি অকটেন, বাইকের জন্য কোনটা ভালো?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জ আদালত থেকে আমির হামজার বিরুদ্ধে সমন জারি

নিজস্ব প্রতিবেদক: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬



বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ আখ্যা দিয়ে অশালীন মন্তব্য করায় কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত সমন জারি করেছে। বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতি সাধারন সম্পাদক হুমায়ুন কবীর কর্নেল চৌহালী আমলী আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুমন ভুইয়া শুনানী শেষে মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার বাদী এ্যাড. হুমায়ুন কবীর কর্নেল জানান, মুফতি আমির হামজা জনগনের মধ্যে বিশৃংখলা, দাঙ্গা হাঙ্গামা সৃস্টির উদ্দেশ্য নিয়ে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে হেয় প্রতিপন্ন করতে গত ২৭ তারিখে শরিয়তপুর বড় মসজিদে জুম্মার নামাজের সময় বক্তব্যকালে কুটুক্তি করেছে। ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। মুলত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে জনগনের মধ্যে বিশৃংখলা ও রাজনৈতিক নেতাদের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করেছে। এ কারনে আসামী আমির হাজার বিরুদ্ধে দন্ডবিধি ২৯৬/৫০০/৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী ও আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. রফিক সরকার জানান, আদালতে পেনড্রাইভের মাধ্যমে সমস্ত তথ্য উপাত্ত জমা দেয়া হয়েছে। আদালত শুনানী শেষে আসামী আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য মুফতিরা বিশ্লেষন করে বলেছেন তিনি নাস্তিক হবার মতো কোন বক্তব্য দেয়নি। উল্টো আমির হামজা নাস্তিক বলে অপরাধ করেছে। তাই আমরা দ্রুত তার শাস্তি দাবী করছি। একই সাথে খোলা মাঠে ক্ষমতা চাওয়ার আহবান করছি।

অন্যদিকে একই দাবীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ জেলার শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ আমির হামজার শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে। এ সময় মুক্তিযোদ্ধারা দ্রুত আমির হামজার বিরুদ্ধে শাস্তিুমুলক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। নচেত বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দিয়েছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক আজিজুর রহমান দুলাল ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর