শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধে আইনজীবীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা: ক্রীড়া প্রতিমন্ত্রীর শরীরে লুকানো ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ২ ভাতের হোটেল ব্যবসায়ীর থেকে কিস্তিতে চাঁদা আদায়, চাঁদাবাজ গ্রেফতার চট্টগ্রামে কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ গাজীপুরে সংরক্ষিত বনের গাছ কেটে পালিয়েছে দুর্বৃত্তরা ভোলায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ২ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বৈশাখী টিভির নতুন ধারাবাহিক ‘কিচেন পলিটিক্স’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬


সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের বি-ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজসহ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২) মোট তিনটি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বি-ইউনিটে মোট ২৮৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৮৫ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৮২.৭৩ শতাংশ।

ভর্তি পরীক্ষার্থীদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাব সার্বিক সহযোগিতা করেন । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আগত অভিভাবকদের জন্য পরীক্ষা কেন্দ্রের পাশে বসার ব্যবস্থা করা হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম দায়িত্ব পালন করে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা জানান, অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে আমরা পরীক্ষা দিতে পেরেছি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সবাই আন্তরিক। শাহজাদপুরে নামার পরই দেখেছি, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য দিকনির্দেশনামূলক ব্যানার লাগানো হয়েছে। পরীক্ষাকেন্দ্রের পাশেই আমাদের ও অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে আমাদের কাছে খুব ভালো লেগেছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, জিএসটি ‘বি-ইউনিটের’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এ-ইউনিটের’ পরীক্ষা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। এবং সুষ্ঠুভাবে পরীক্ষা হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, শুক্রবার (৩ এপ্রিল) সারাদেশে গুচ্ছভুক্ত মোট ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এর আগে ২৭ মার্চ ‘সি-ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১০ এপ্রিল শুক্রবার ‘এ-ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর