মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮ আশুরা কবে, জানা যাবে আজ মতামতঃ ধর্ষণ-সংবাদে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ: সাংবাদিকতার নৈতিকতা কোথায় দাঁড়িয়ে? মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক সৎকাজের আদেশই অসৎকাজের নিষেধ অসহায় নারীদের স্বাবলম্বী করতে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কাজিপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিদর্শন করেন অডিট অধিদপ্তরের উপপরিচালক পরিবারকে রেস্টুরেন্টে রেখে নিখোঁজ, ৬ দিন পর উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকাসহ গ্রেফতার ৪ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৮২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে কষ্টি পাথরের শিবলিঙ্গ সহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদকঃ / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে ১২ ইঞ্চি লম্বা কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গসহ ৩ পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা।

শুক্রবার বিকালে জেলার সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান ওরফে লাবুর বসতবাড়ীর পশ্চিম ভিটার থেকে উদ্ধার করেছে। এসময় পাচারকারীদের নিকট থেকে ১টি মোটরসাইকেল জব্দ করেছে।

গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ভেংরী গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম @ বাবলু (৫২), একই থানার দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৫২) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ কফিল উদ্দিন (৪৮)।

শনিবার (১ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে, গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের পলাতক আসামী হামিদুর রহমান ওরফে লাবু এর বসতবাড়ীর পশ্চিম ভিটার পূর্ব দুয়ারী টিনসেড বাড়ীর ছোট ঘরের ভিতর থেকে ১২ ইঞ্চি লম্বা ৯৪.২৬০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ উদ্ধার করে। এসময় ৩ জন পাচারকারীকে গ্রেফতার করেন। এছাড়াও তাদের নিকট থাকা ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গটি বিদেশে পাচারের কথা তাদের নিকট রাখা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সলংগা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর