রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে বিপুল পরিমান ফেনডিলসহ দুই মাদককারবারি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

রাজশাহীর বাঘায় বিপুল পরিমান ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৪ এপ্রিল) ভোর সোয়া ৫টায় বাঘা থানার আলাইপুর মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে ১৩০ বোতল আমদানী নিষিদ্ধ ভারিতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ হামিদুল হক (৪২), সে হামিদুল হক আলাইপুর নাপিতপাড়া গ্রামের মৃত আছান আলীর ছেলে ও মোঃ চপল আলী (৩৭), সে একই এলাকার মৃত খাদেম আলীর ছেলে।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, রবিবার ভোরে গাপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারেন, আলাইপুর মধ্যপাড়া গ্রামের দুই ব্যক্তি ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ তাদের গ্রেফতার করে এসআই মোঃ আব্দুর রহিম ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত চপল আলীর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যপারে গ্রেফতার দুই মাদক কারবারী বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর