রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সলঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সোহেল রানা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অভিনন্দন স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ইমামের সামাজিক মর্যাদা ও দায়িত্ব বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ নবনিযুক্ত ১৪ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক যারা দিনে একবার তেল নিতেন, তারা ৫ বার নিচ্ছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আকাশপথের শ্রেষ্ঠত্বের অবসান, ইরানি আঘাতে তছনছ পেন্টাগন? হাম প্রতিরোধে রাজশাহীতে বিশেষ কর্মসূচি, টিকা দেবে রাসিক হাম মোকাবিলায় প্রস্তুত রাজশাহী, বললেন রাসিক প্রশাসক বিশ্বকাপ জিতবে কোন দল, জানাল সুপারকম্পিউটার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬


সিরাজগঞ্জের শাহজাদপুরের ঈদের বকশিস্ দেওয়ার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা নামে এক যুবককে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে রংপুর থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন । হত্যা মামলা দায়েরের পর তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গত ২০ মার্চ চাঁদরাতে পৌনে ৮টার দিকে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঈদ সালামি দিচ্ছে বলে সড়াতৈল গ্রামের আজাদ ম-লের ছেলে সোহেল রানাকে সিএনজি চালিত অটোরিকশায় একদল দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। পরে শনিবার ঈদের দিন দুপুরে একই ইউনিয়নের মুরুটিয়া-চিনাধুকুরিয়া আঞ্চলিক সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে সোহেল রানার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে ওই ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলামকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রংপুর থেকে তাকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।






আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর