বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে জি.আর বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত জয়পুরহাটে মার্চ মাসে মাদকবিরোধী অভিযান ১৯৩: গ্রেফতার ৬৯ মামলা ৭১   তরুণদের রক্ষায় মাদকবিরোধী বিজ্ঞানভিত্তিক কৌশলের আহ্বান: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ মুগদায় ৮৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১ কোটি ১৫ লাখ টাকার ২৩ হাজার পিস ইয়াবা জব্দ চট্টগ্রাম বহিঃনোঙরে সিমেন্ট পাচারকালে ৪ জন আটক খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার নববর্ষ সামনে, রায়গঞ্জের তাঁতপল্লীতে গামছা তৈরিতে ব্যস্ততা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬



‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় ক্রীড়া পরিষদে এসে শেষ হয়।

র‍্যালিতে প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড় এবং সংগঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ র‍্যালিটিকে এক মিলনমেলায় পরিণত করে।

র‍্যালি শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আমিনুল হক সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং মানুষের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে মাঠের বিকল্প নেই।’

তিনি আরও বলেন, খেলাধুলা এমন এক প্ল্যাটফর্ম যেখানে কোনো বিভেদ নেই। প্রতিমন্ত্রী দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি ক্রীড়াবান্ধব দেশ গঠনের উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর