মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কোস্ট গার্ডের অভিযানে ভোলায় ৪ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা : / ৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬



ভোলার সদর উপজেলার চটকিমারা চর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি স্টিল বডির নৌকায় করে অবৈধভাবে ডিজেল পরিবহনের সময় ৪ হাজার লিটার তেলসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত তেল ভোলা সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে স্থানীয় এ. রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে বাজারমূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে আটক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং নৌকাসহ তাকে ছেড়ে দেওয়া হয়। বিক্রয় ও জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর