বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে  কাজিপুরে ক্যাবের  মানববন্ধন  উল্লাপাড়ায় বাড়ছে বাসাবাড়ী, দোকান ও খামারে চুরির ঘটনা, নিরাপত্তাহীনতায় পৌরবাসী সিংড়ায় রাতের আধাঁরে কৃষি জমিতে পুকুর খনন ৫০ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ সিংড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সূর্যমুখী চাষে লাভের স্বপ্ন দেখছেন সিংড়ার কৃষক জাকির রায়গঞ্জে জি.আর বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত জয়পুরহাটে মার্চ মাসে মাদকবিরোধী অভিযান ১৯৩: গ্রেফতার ৬৯ মামলা ৭১   তরুণদের রক্ষায় মাদকবিরোধী বিজ্ঞানভিত্তিক কৌশলের আহ্বান: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ মুগদায় ৮৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মুগদায় ৮৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬


রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ৮৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেফতারকৃত আসামির নাম–লিয়ন মিয়া।

বুধবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে মুগদা থানাধীন মানিকনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্প।

একইদিন দুপুরে র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে মো. লিয়ন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৩ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ৮৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতার লিয়ন মিয়া কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য মুগদা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর