বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার রাব্বানী বরখাস্ত নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই আবারও শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ সিংড়ায় তিশিঘালী মাজারে চুরি নাটোরে কৃষক হত্যা মামলায় আ’লীগ নেতাসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বড়াইগ্রামে আ’লীগের সাবেক এমপির ফিলিং স্টেশনের তেল গোপনে বিক্রি বিক্ষুব্ধদের মহাসড়ক অবরোধ-জরিমানা সুন্দরবনে দস্যুতা দমনে কোস্ট গার্ডের যৌথ অভিযান, আটক ৬১ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জ্বালানি-ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি তালাকের জেরে খুন,অতঃপর উল্লাপাড়ায় বাড়ছে বাসাবাড়ী, দোকান ও খামারে চুরির ঘটনা, নিরাপত্তাহীনতায় পৌরবাসী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাসপোর্ট অফিসে দালাল বিরোধী অভিযান, কারাদন্ড ৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় দালাল বিরোধী অভিযান পরিচালনা করেছে র‍্যাব। এসময় দালাল চক্রের ৬ জন‘কে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত।

বুধবার (০৮ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এই দালাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শাহ মো. যুবায়েরের নেতৃত্বে অভিযানটি পরিচালনা হয়। র‍্যাব ২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

অভিযান পরিচালনাকালে দালাল চক্রের মোট ৬ জন’কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত।

এম মুবীন রহমান তাপস জানান, সম্প্রতি সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি টাকার বিনিময়ে ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ করে। পাসপোর্ট প্রার্থীরা তাদের প্রতারণায় রাজি না হওয়া পর্যন্ত নানাভাবে বিরক্ত করতে থাকে। অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। উক্ত বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়। উপরোক্ত এসব সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র‌্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায়, আজ সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত র‌্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাসপোর্ট দালাল চক্রের মোট ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে মোট ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের দালাল বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর