বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার রাব্বানী বরখাস্ত নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই আবারও শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ সিংড়ায় তিশিঘালী মাজারে চুরি নাটোরে কৃষক হত্যা মামলায় আ’লীগ নেতাসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বড়াইগ্রামে আ’লীগের সাবেক এমপির ফিলিং স্টেশনের তেল গোপনে বিক্রি বিক্ষুব্ধদের মহাসড়ক অবরোধ-জরিমানা সুন্দরবনে দস্যুতা দমনে কোস্ট গার্ডের যৌথ অভিযান, আটক ৬১ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জ্বালানি-ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি তালাকের জেরে খুন,অতঃপর উল্লাপাড়ায় বাড়ছে বাসাবাড়ী, দোকান ও খামারে চুরির ঘটনা, নিরাপত্তাহীনতায় পৌরবাসী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে  কাজিপুরে ক্যাবের  মানববন্ধন 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সম্প্রতি  ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে সিরাজগঞ্জের কাজিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।৮ এপ্রিল  বুধবার দুপুরে  কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার আয়োজনে কাজিপুর  পৌর এলাকার কাজিপুর – সিরাজগঞ্জ সড়কে  ঘন্টাব্যাপী এই মাননবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার সভাপতি আতিকুল ইসলাম ,সহসভাপতি এস এম সেলিম রেজা,  কাজিপুর  প্রেসক্লাবের সভাপতি ক্যাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম , কাজিপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ক্যাবের সদস্য গোলাম কিবরিয়া খান , সদস্য মোস্তফা কামাল, রফিকুল ইসলাম প্রমুখ।মানববন্ধনে  বক্তব্যে তারা বলেন, এক শ্রেণির ব্যবসায়ীরা
বাজারের ভোজ্য তেলের কৃত্রিম সংকট করে। বেশি মুনাফা লাভের আশায় একটি সিন্ডিকেট ব্যবসায়ী কাজ করছে।  এই সিন্ডিকেট কে চিহ্নিত করে বাজারে কৃত্রিম সংকট ভাঙ্গা না গেলে সাধারণ কেতারা ন্যায্য মূল্য তাদের পণ্য কিনতে পারবে না। ভোক্তাদের সাথে প্রতারণা শামিল বটে। দ্রুত প্রশাসনের বাজার মনিটরিং এর পাশাপাশি বাজার তদারকি করার আহ্বান জানান।ভোজ্যতেলের বাজারে আবারও অস্থিরতা ও সিন্ডিকেটের দৌরাত্ম্য স্পষ্ট হয়ে উঠেছে। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে খোলা ও বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৩০ থেকে ৩৪ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ।দ্রুত এ সমস্যার সমাধান করতে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর