বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দক্ষ কর্মীদের জন্য নতুন ভিসা চালু করছে পর্তুগাল

অনলাইন ডেস্ক: / ২৩৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বিদেশে কাজের সুযোগ খুঁজছেন এমন দক্ষ কর্মীদের জন্য নতুন ধরনের ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল সরকার। ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ নামে এই নতুন কর্মসংস্থান ভিসাটি পূর্বের ‘ওয়ার্ক সিকিং ভিসা’ বা চাকরি অনুসন্ধান ভিসার পরিবর্তে কার্যকর হবে।

দ্য পর্তুগাল নিউজের প্রতিবেদন উদ্ধৃত করে ইকোনমিক টাইমস জানিয়েছে, নতুন ভিসা চালুর এ উদ্যোগটি পর্তুগালে কাজের সুযোগ পেতে আগ্রহী দক্ষ বিদেশিদের জন্য বড় সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।

পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ অক্টোবর থেকে পুরনো ওয়ার্ক সিকিং ভিসার সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। ফলে কনস্যুলার অফিসগুলোসহ ভিএফএস গ্লোবাল ও বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা কেন্দ্রগুলো আর পুরনো ভিসা ক্যাটাগরির আবেদন গ্রহণ করবে না।

মন্ত্রণালয় আরও জানায়, নতুন স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা চালুর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে এটি কার্যকর হবে বিদেশি কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইন অনুযায়ী বিধি-নিষেধ ও নীতিমালা চূড়ান্ত হওয়ার পর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর