শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ঘাস ক্ষেতে মিলল অজ্ঞাত কিশোরের গলাকাটা মরদেহ

নিজস্ব প্রতিবেদকঃ / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি ঘাস ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকালে শাহজাদপুর থানা পুলিশ উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিতুলিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুপুরে স্থানীয় কৃষকেরা ক্ষেতে কাজ করতে গিয়ে গলাকাটা মরদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে চলে গেছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর