শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ
ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী শেরপুরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা তৃষ্ণার্ত বাইকারদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪৯ কক্সবাজারে অস্ত্রসহ ডাকাত আটক, জেলে উদ্ধার; পাচার রোধে কোস্ট গার্ডের সাফল্য কাজিপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট,  আউশধানের  বীজ ও সার বিতরণ কাজিপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ  নওগাঁয় সাত কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন সিরাজগঞ্জে ঘাস ক্ষেতে মিলল অজ্ঞাত কিশোরের গলাকাটা মরদেহ কামারখন্দ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংকটে চিকিৎসা সেবা ব্যাহত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট,  আউশধানের  বীজ ও সার বিতরণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৫/২৬অর্থবছরে খরিপ-১  মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন এবং তিল, পাট বীজ , উফশী  আউশধানের  বীজ ও  সার বিতরণ  করা হয়েছে।  শনিবার  (১১এপ্রিল ) বিকেলে কাজিপুর উপজেলা  কৃষি অধিদপ্তরের  আয়োজনে  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  কৃষক কৃষাণীর মাঝে বীজ ও   সার বিতরণ উদ্বোধন  করা হয়েছে।
বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি    সিরাজগঞ্জ -১ (কাজিপুর) সাংসদ সেলিম রেজা । উপজেলা  নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের  সভাপতিত্বে  স্বাগতিক বক্তব্য রাখেন বিশেষ অতিথি   উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম। অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান,   উপজেলা  প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী, উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, শিক্ষা অফিসার মোহাম্মদ  নুরুল হুদা তালুকদার, যুব উন্নয়ন অফিসার জুলফিকার আলম,উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ও শাহাদত হোসেন    প্রমুখ।
এ সময়  ৬২০ জন কৃষক কে জনপ্রতি ১ কেজি পাটের  বীজ , ডিএপি৫ কেজি ,এমওপি ৫ কেজি, ২০০ জন কৃষক কে জনপ্রতি তিল বীজ ১ কেজি ,১০ কেজি  ডিএপি,৫ কেজি এমওপি এবং ২৫০ জন কৃষক কে জনপ্রতি আউশ ধানের বীজ  ৫ কেজি , ১০ ডিএপি কেজি,১০কেজি এমওপি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর