রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে হাম আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট খাওয়া কতটা নিরাপদ দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে আর নেই ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়ল ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বিজু উৎসব শেরপুরে টিএমএসএস’র ফ্রি মেডিকেল ক্যাম্প: ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরানে আসলে কী করতে চায় ইসরায়েল, খোলাসা করলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ইরানে সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মধ্যে এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

শনিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক চলাকালে এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানান।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি, আমাদের আরও অনেক কিছু করার আছে। তবে এখন পর্যন্ত অর্জনগুলো ঐতিহাসিক।

তিনি ইরানে সামরিক অভিযান শুরুর কারণ হিসেবে দেশটির পারমাণবিক কর্মসূচিকে উল্লেখ করেন। তাঁর ভাষায়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াত।

নেতানিয়াহু দাবি করেন, আয়াতুল্লাহ খামেনি ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচিকে ভূগর্ভে সরিয়ে নিতে চেয়েছিলেন, যাতে তা যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমানের নাগালের বাইরে থাকে। এ পরিস্থিতিতে ইসরায়েল চুপ করে থাকতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চলছে। এ নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ হলেও কোনো সমঝোতা হয়নি।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে।

যুদ্ধের প্রথম দিনেই আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় তাঁর পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান এবং মোজতবা খামেনি গুরুতর আহত হন।

পরবর্তীতে উত্তেজনা কমাতে গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং সামনে আরও লক্ষ্য অর্জন করতে হবে। ইরানে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, চুক্তির মাধ্যমে তা সরানো না হলে অন্য উপায়ে সরানো হবে।

সূত্র: বিবিসি, এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর