রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
হামলার ক্ষতি কাটিয়ে এক-দুই মাসেই জ্বালানি সক্ষমতা ফেরাতে চায় ইরান সিরাজগঞ্জে হাম আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট খাওয়া কতটা নিরাপদ দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে আর নেই ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়ল ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বিজু উৎসব শেরপুরে টিএমএসএস’র ফ্রি মেডিকেল ক্যাম্প: ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সন্তানদের নির্যাতনে উল্লাপাড়ায় স্বামীর ভিটায় থাকতে পারছে না ১’শ বছরের বৃদ্ধ দেলজান বেওয়া

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬



সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের রাউতান গ্রামে সন্তানদের নির্যাতনে স্বামীর ভিটায় থাকতে পারছেন না ১’শ বছরের বৃদ্ধ দেলজান বেওয়া। ভরণপোষণ, দেখাশোনা, চিকিৎসা সেবা ও স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে রবিবার সকালে স্থানীয় সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের কাছে সন্তানদের বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ করেন এই বৃদ্ধ দেলজান বেওয়া। ইতিপূর্বে সন্তানদের বিরুদ্ধে থানায় ও সেনা সদস্যদের কাছে অভিযোগ করেছিলেন তিনি।


অভিযোগে তিনি বলেন, প্রায় ৩৫ বছর আগে ৫ ছেলে ও ৪ মেয়ে সন্তান রেখে আমার স্বামী ময়নাল খদগীর মারা যান। মৃত্যুকালে তিনি ৫ বিঘা ফসলী জমি ও বাড়ী রেখে যান। আমার ছেলে ও মেয়েরা সকলেই এখন সমাজে প্রতিষ্ঠিত। কিন্তু আমার কোন সন্তানই ভরণপোষণ, দেখভাল ও চিকিৎসা সেবা দেয় না আমাকে। গত বছরে এ বিষয়ে থানা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যদের কাছে অভিযোগ করলে তারা সন্তানদের ডেকে আমার স্বামীর সম্পত্তি থেকে ৪ শতক জায়গা বসবাসের জন্য আমাকে প্রদান করেন। সে জায়গা ঘর তুলতে দিলেও, ল্যাট্রিন ও টিউবওয়েল তুলতে না দিয়ে ছেলে, পুত্রবধু এবং নাতিরা সব সময় আমাকে ভিটা উচ্ছেদ করার জন্য জুলুম ও নির্যাতন করে যাচ্ছে। আমি কোথায়ও এর বিচার পাচ্ছি না।

এব্যাপারে বৃদ্ধ দেলজানের মেয়ে সীমা জানান, ভাইয়েরা মাকে ভরনপোষণ না দিয়ে তার এবং আমাদের (বোনদের) সম্পত্তি লিখে নিতে তাদের বউ ও ছেলেদেরকে লেলিয়ে দিয়ে মাকে প্রায় দেড় বছর ধরে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে চলেছে। বিশেষ করে আমার ভাতিজা এলিট ও তার মা শরিফুন খাতুন। শত বছরের বৃদ্ধ মা’কে তারা সকলে মিলে সকাল-সন্ধ্যা গালিগালাজ, মারপিট ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তিনি প্রশাসনের কাছে বেঁচে থাকার সহযোগিতা চায়।

এ ব্যাপারে বৃদ্ধ দেলজানের নাতী এলিট এ সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, দাদির ৯ সন্তানের মধ্যে কোন সন্তানই তার কাছে ভালো নয়। যে কোন বিষয়ে গ্রাম্য প্রধান, থানা ও কোর্ট কাচারিতে গিয়ে অভিযোগ করাই আমার দাদি ও ছোট ফুফু সীমার কাজ।

ছেলে ছানোয়ার হোসেন জানান, আমার মা তার ও ছোট বোনের সম্পত্তি এক দাগ থেকে নিয়ে আমাদের কাছে বিক্রি না করে, অন্যত্র বিক্রি করে দিতে চায়। এটাই তার সমস্যা, অন্য কিছু নয়।

এব্যাপারে গ্রাম্য প্রধান আব্দুল হান্নান জানান, এ ঘটনা নিয়ে অনেক দরবার শালিস হয়েছে। কিন্তু ঐ পরিবারের লোকজন কোন বিচার-শালিসই মানেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর