রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ
ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে আর নেই ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়ল ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বিজু উৎসব শেরপুরে টিএমএসএস’র ফ্রি মেডিকেল ক্যাম্প: ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী বগুড়ার নন্দীগ্রামে সরকারি গাছ নিধর: নায়েবের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ শেরপুরে ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ নির্বাচনি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে: এমপি বাবুল শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি ভাঙল আলোচনা: যুদ্ধ নাকি শান্তি, ট্রাম্পের সামনে ৩ পথের ভয়ংকর হিসাব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সন্তানদের নির্যাতনে উল্লাপাড়ায় স্বামীর ভিটায় থাকতে পারছে না ১’শ বছরের বৃদ্ধ দেলজান বেওয়া

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬



সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের রাউতান গ্রামে সন্তানদের নির্যাতনে স্বামীর ভিটায় থাকতে পারছেন না ১’শ বছরের বৃদ্ধ দেলজান বেওয়া। ভরণপোষণ, দেখাশোনা, চিকিৎসা সেবা ও স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে রবিবার সকালে স্থানীয় সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের কাছে সন্তানদের বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ করেন এই বৃদ্ধ দেলজান বেওয়া। ইতিপূর্বে সন্তানদের বিরুদ্ধে থানায় ও সেনা সদস্যদের কাছে অভিযোগ করেছিলেন তিনি।


অভিযোগে তিনি বলেন, প্রায় ৩৫ বছর আগে ৫ ছেলে ও ৪ মেয়ে সন্তান রেখে আমার স্বামী ময়নাল খদগীর মারা যান। মৃত্যুকালে তিনি ৫ বিঘা ফসলী জমি ও বাড়ী রেখে যান। আমার ছেলে ও মেয়েরা সকলেই এখন সমাজে প্রতিষ্ঠিত। কিন্তু আমার কোন সন্তানই ভরণপোষণ, দেখভাল ও চিকিৎসা সেবা দেয় না আমাকে। গত বছরে এ বিষয়ে থানা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যদের কাছে অভিযোগ করলে তারা সন্তানদের ডেকে আমার স্বামীর সম্পত্তি থেকে ৪ শতক জায়গা বসবাসের জন্য আমাকে প্রদান করেন। সে জায়গা ঘর তুলতে দিলেও, ল্যাট্রিন ও টিউবওয়েল তুলতে না দিয়ে ছেলে, পুত্রবধু এবং নাতিরা সব সময় আমাকে ভিটা উচ্ছেদ করার জন্য জুলুম ও নির্যাতন করে যাচ্ছে। আমি কোথায়ও এর বিচার পাচ্ছি না।

এব্যাপারে বৃদ্ধ দেলজানের মেয়ে সীমা জানান, ভাইয়েরা মাকে ভরনপোষণ না দিয়ে তার এবং আমাদের (বোনদের) সম্পত্তি লিখে নিতে তাদের বউ ও ছেলেদেরকে লেলিয়ে দিয়ে মাকে প্রায় দেড় বছর ধরে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে চলেছে। বিশেষ করে আমার ভাতিজা এলিট ও তার মা শরিফুন খাতুন। শত বছরের বৃদ্ধ মা’কে তারা সকলে মিলে সকাল-সন্ধ্যা গালিগালাজ, মারপিট ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তিনি প্রশাসনের কাছে বেঁচে থাকার সহযোগিতা চায়।

এ ব্যাপারে বৃদ্ধ দেলজানের নাতী এলিট এ সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, দাদির ৯ সন্তানের মধ্যে কোন সন্তানই তার কাছে ভালো নয়। যে কোন বিষয়ে গ্রাম্য প্রধান, থানা ও কোর্ট কাচারিতে গিয়ে অভিযোগ করাই আমার দাদি ও ছোট ফুফু সীমার কাজ।

ছেলে ছানোয়ার হোসেন জানান, আমার মা তার ও ছোট বোনের সম্পত্তি এক দাগ থেকে নিয়ে আমাদের কাছে বিক্রি না করে, অন্যত্র বিক্রি করে দিতে চায়। এটাই তার সমস্যা, অন্য কিছু নয়।

এব্যাপারে গ্রাম্য প্রধান আব্দুল হান্নান জানান, এ ঘটনা নিয়ে অনেক দরবার শালিস হয়েছে। কিন্তু ঐ পরিবারের লোকজন কোন বিচার-শালিসই মানেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর