বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
লিবিয়া-গ্রিস রুটে মানব পাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড ভইরা-দে গ্রুপের সক্রিয় সদস্য ইমনসহ ৩ জন গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্স অভিযান, মালিকের কারাদণ্ড ও জরিমানা ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সাগরে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু: ভোলায় বিপাকে জেলেরা

ভোলা প্রতিনিধি : / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বঙ্গোপসাগরে মাছের নিরাপদ প্রজনন ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ১৫ এপ্রিল মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারবেন না।

এর আগে গত ১ মার্চ থেকে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতেও মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়, যা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

প্রতি বছরের মতো এবারও মাছের প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে সরকার এ নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এতে ভোলা জেলার প্রায় দুই লাখ জেলে কর্মহীন হয়ে পড়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলায় প্রায় ১ লাখ ৭০ হাজার জেলে রয়েছেন। এর মধ্যে ৬৩ হাজার ৯৫৪ জন জেলের জন্য ৭৭ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে বড় একটি অংশ সরকারি সহায়তার বাইরে রয়ে গেছে।

ইলিশা মৎস্য সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার মিয়া বলেন, নদী ও সাগরে আগের মতো মাছ পাওয়া যায় না। এতে অধিকাংশ জেলে ঋণের মধ্যে আছেন। এখন আবার দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় তাদের আয়ও বন্ধ হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে তারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। তিনি সব জেলেকে সরকারি সহায়তার আওতায় আনার দাবি জানান।

নাছির মাঝি মাছঘাটের মৎস্য ব্যবসায়ী আহসান কবির লিটন বলেন, নিষেধাজ্ঞা দিয়ে শুধু জেলেদের কথা ভাবা হচ্ছে। অথচ এ খাতের সঙ্গে হাজারো ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ জড়িত, যাদের কথা উপেক্ষিত থাকছে। তিনি জেলার সব জেলেকে নিবন্ধনের আওতায় আনার পাশাপাশি মৎস্য ব্যবসায়ী ও শ্রমজীবীদেরও অন্তর্ভুক্ত করার দাবি জানান।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা শুরুর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য খাদ্যসহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই সময়ের জন্য ঋণের কিস্তি স্থগিত রাখলে জেলেরা কিছুটা স্বস্তি পাবেন।

স্থানীয়দের মতে, কার্যকর সহায়তা ছাড়া দীর্ঘ সময়ের এ নিষেধাজ্ঞা জেলেদের জীবনে বাড়তি দুর্ভোগ ডেকে আনছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর