মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭

অনলাইন ডেস্ক: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
- সংগৃহীত ছবি

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্য শহরগুলোতে চলতি বছরের সবচেয়ে মারাত্মক হামলা চালিয়েছে, এতে ১২ বছরের এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এসব হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা।

মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, রাজধানী কিয়েভে এক শিশুসহ চারজন নিহত হয়েছে। ভোররাতে বেশ নিচু দিয়ে উড়ে আসা একটি ড্রোন ১৮ তলা এক ভবনে আঘাত হানে।

কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভজুড়ে চালানো হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জরুরি বিভাগের চার কর্মী ও দু্ই পুলিশ কর্মকর্তাও আছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাতে এসব হামলার পর কিয়েভের বিভিন্ন এলাকায় আগুন ধরে যায় ও ঘন কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। সকালে উদ্ধারকাজ চলার সময়ও চারদিকে পোড়া গন্ধ ছড়িয়ে ছিল।

দক্ষিণে কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওদেসায় একই সময় চালানো হামলায় আটজন নিহত ও আরও ২৬ জন আহত হয়। এখানে একটি সুউচ্চ আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা।

আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, হামলায় ওদেসা বন্দর ও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি সকালে এক বাজারে চালানো আরেকটি হামলায় আরও তিনজন আহত হয়।

দনিপ্রোর আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা জানিয়েছেন, দনিপ্রো নগরীতে বুধবার সন্ধ্যায় ও পরে রাতে হামলা চালানো হয়, এতে চারজন নিহত ও আরও ৩০ জন আহত হয়েছে। হামলায় এখানে আবাসিক ভবনগুলোতে আগুন ধরে যায়। ওই অঞ্চলে আরেকটি হামলায় আরও এক ব্যক্তি নিহত হয়।

উত্তরপূর্বাঞ্চলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ড্রোন হামলায় দুই জন আহত হয়েছে বলে কজর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, উদ্ধার অভিযান চলমান আছে আর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মস্কো জানিয়েছে, ইউক্রেনের বাহিনীগুলোর ব্যবহৃত বিদ্যুৎ স্থাপনা, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কেন্দ্রে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে তারা।

ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার জানিয়েছেন, রাশিয়ার অধিকৃত ক্রাইমিয়া ও দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর তুয়াপসের অবাকাঠামোগুলোতে আঘাত হেনেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।

রাশিয়ার গণমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ কৃষ্ণসাগরীয় বন্দর তুয়াপসে ইউক্রেইনের ড্রোন হামলায় ১৪ বছরের এক কিশোরীসহ দুইজন নিহত ও আরও সাতজন আহত হয়েছে। এ সময় বড় ধরনের এক অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়।

তুয়াপসে রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এলাকা আর এই বন্দর দিয়ে তেল, কয়লা ও সার রপ্তানি করে দেশটি।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর