শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরান যুদ্ধের কারণে ইউরোপের কয়েকটি দেশে নির্ধারিত সময়ে অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
-সংগৃহীত ছবি।

ইরান যুদ্ধের কারণে ইউরোপের কয়েকটি দেশে অস্ত্র সরবরাহ বিলম্বিত হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউরোপীয় দেশগুলোকে এ বিষয়ে বার্তা দিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বাল্টিক অঞ্চল ও স্ক্যান্ডিনেভিয়ার কয়েকটি দেশ এতে প্রভাবিত হবে। এসব অস্ত্র আগে থেকেই চুক্তির আওতায় কেনা হয়েছিল। তবে এখনো সরবরাহ করা হয়নি।

ফরেন মিলিটারি সেলস কর্মসূচির মাধ্যমে এসব অস্ত্র কেনা হয়েছিল। যুক্তরাষ্ট্রের অনুমোদন ও সহায়তায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়। সাম্প্রতিক বার্তায় জানানো হয়েছে, চলমান যুদ্ধের কারণে এসব সরবরাহ পিছিয়ে যাবে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে চাপ বেড়েছে। ইউরোপীয় কর্মকর্তারা বলছেন, সঠিক সময়ে অস্ত্র না পাওয়ায় তাদের প্রতিরক্ষা পরিকল্পনায় জটিলতা তৈরি হচ্ছে।

যুক্তরাষ্ট্রের দাবি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য এসব অস্ত্র প্রয়োজন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, হরমুজ প্রণালি খুলতে ইউরোপ যথেষ্ট সহায়তা দিচ্ছে না। এর আগেও ইউক্রেন যুদ্ধ ও গাজা অভিযানের কারণে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহার করেছে।

সাম্প্রতিক যুদ্ধে ইরান উপসাগরীয় অঞ্চলে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এগুলোর অধিকাংশ প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিলম্বিত অস্ত্র সরবরাহ পরিস্থিতিতে ইউরোপের কিছু দেশ নিজস্ব অস্ত্র ব্যবস্থার দিকে ঝুঁকছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর