মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুর পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন  চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যু নওগাঁয় নিয়ামতপুরে ৪ খুনের ঘটনায় সন্দেহভাজন ভাগনেসহ ৩ জন আটক কামারখন্দ প্রেসক্লাবে নির্বাচন বিজয়ের পথে সভাপতি রাজ্জাক রাজ, সম্পাদক রাইসুল ইসলাম রিপন  মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার সিরাজগঞ্জে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সাথে কামারখন্দবাসীর মতবিনিময় সভা চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারে গিয়ে পাওয়া গেল ৭টি, গ্রেফতার কোটি টাকা চাঁদার দাবিতে পোশাক কারখানার মালিককে গুলি, গ্রেফতার ২ চট্টগ্রামে বিদেশি রিভলবার ও গুলি সহ সন্ত্রাসী গ্রেফতার কোস্ট গার্ডে অভিযান: নারায়ণগঞ্জ ও রাজবাড়িতে ১৫ দুষ্কৃতিকারী আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬


জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের জেরে সিরাজগঞ্জের একটি মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।


মঙ্গলবার সকালে চৌহালি উপজেলা আমলি আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন বলে জানান মামলার বাদী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্ণেল।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ও বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বলায় ২ এপ্রিল একই আদালতে মামলাটি করেছিলেন সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পিপি হুমায়ুন কবির কর্ণেল।

সে সময় বিচারক আসামির বিরুদ্ধে সমন জারি করেছিলেন।
হুমায়ুন কবির কর্ণেল বলেন, “মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক বলেছেন। যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। এতে আমরা ক্ষুব্ধ হয়েছি। যে কারণে ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করা হয়। সমন জারির পরও আসামি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।”


এর আগে ৩০ মার্চ একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকা মানহানির মামলা করেছেন। পিবিআই মামলাটি তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর