রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কামারখন্দ প্রেসক্লাবে নির্বাচন বিজয়ের পথে সভাপতি রাজ্জাক রাজ, সম্পাদক রাইসুল ইসলাম রিপন 

নিজস্ব প্রতিবেদকঃ / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আসন্ন কামারখন্দ প্রেসক্লাব এর দ্বি বার্ষিক নির্বাচন ২০২৬-২৮ কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে রাজ্জাক রাজ ও সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন বিজয়ের পথে।
কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ১ জন মনোননয়ন ফরম উত্তোলন করে জমা দিয়েছিলেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়ন প্রত্যাহারের দিনে সভাপতি পদ থেকে মো. দুলাল হোসেন ও মো. আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদ থেকে মো. ইয়াছিন কবির ও মো. রাকিবুল ইসলাম তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
বর্তমানে সভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক পদে মো. রাইসুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে মো. ওমর ফারুক একক ভাবে প্রার্থী হয়ে রয়েছেন।
উল্লেখ্য আগামী ২ মে ২০২৬, শনিবার কামারখন্দ প্রেসক্লাবের ভোট গ্রহণের কথা থাকলেও ২১ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে প্রতিদ্বন্দ্বী  প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। এর ফলে সভাপতি পদে দেশ টিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক দিনকাল পত্রিকার কামারখন্দ-বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি রাজ্জাক রাজ এবং আমার দেশ ও দৈনিক যুগের কথা পত্রিকার কামারখন্দ প্রতিনিধি রাইসুল ইসলাম রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর