মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যু

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
-প্রতীকী ছবি।

রাজশাহীর চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যু হয়েছে। নিহত নারীর পরিচয় সনাক্ত না হলেও নিহত যুবকের পরিচয় সনাক্ত হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ মিনিটের সময় হলিদাগাছী এলাকায় মারা যান অজ্ঞাতনামা নারী এবং মঙ্গলবার গভীর রাতে নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান ওই এলাকার সোহাগ (২৫) নামের এক যুবক। ঘটনাটি নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত জিয়াউর রহমান।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ মিনিটের সময় রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি  শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেল গেটের অদরে পৌছলে ৩৫বছর বয়সী অজ্ঞাতনামা এক নারী ট্রেনের নিচে ঝাপ দেয়। এতে ওই নারীর শরীর থেকে ২ টি বিছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় লোকজন মেয়েটিকে চেনার চেষ্টা করলেও কেউ তার নাম পরিচয় জানাতে পারেনি। তবে স্থনীয়দের ধারনা ওই নারী ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে একই দিন গভীর রাতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের হবিবপুর কালাবিপাড়া এলাকায় গভীর রাতে ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামের এক যুবক মারা যান। তার শরীর থেকেও ১টি পা বিছিন্ন হয়ে গেছে। সে কালাবিপাড়া গ্রামের জুলুম প্রামানিকের ছেলে। এলাকাবাসীর দাবি সোহাগ নেশাগ্রস্থ। হয়ত রাতে নেশাগ্রস্থ অবস্থায় পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার লাশ উদ্ধার করে তাকে সামাজিক কবস্থানে দাফন করা হয়েছে।

সারদা ষ্ট্রেশন মাষ্টার ইকবাল কবির জানান,নিহত ওই নারী আত্মহত্যা করেছেন। ওই যুবক নেশাগ্রস্থ । হয়ত নেশাগ্রস্থ অবস্থায় রেল লাইনে পড়ে যাওয়ায় তার মৃত্যূ হয়ে থাকতে পারে।

 ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। নিহত নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর