রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ২ হাজার ৪২০ লিটার পেট্টোল জব্দ, অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বৈধ কাগজপত্র ছাড়া ট্রাকযোগে পরিবহনের সময় ২ হাজার ৪২০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড দেওয়া হয়। একই সাথে জব্দকৃত তেল স্থানীয় পাম্পে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা দেয়া হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের শ্যামলীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অর্থদন্ডপ্রাপ্তরা হলো- শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের রেকাব আলীর ছেলে কামরুল ইসলাম ও একই উপজেলার কান্দাপাড়া গ্রামের জলিল মণ্ডলের ছেলে পিকআপ ভ্যানের চালক লাভলু মণ্ডল।

উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) রুপু কর জানান, দুদপুর উপজেলার বাঘাবাড়ি ডিপো এলাকার একটি ট্যাংক লরি থেকে পেট্রোল ড্রামে ভরে মিনি পিকআপ ভ্যানে করে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে রাতে শ্যামলীপাড়া এলাকা থেকে গাড়িটি জব্দ এবং চালক ও কর্মচারীকে আটক করা হয়। এ সময় তারা পেট্রোল ক্রয় ও পরিবহনের সঠিক কাগজপত্র দেখাতে পারেনি। এরপর উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমার ভ্রাম্যমাণ আদালত তাদের দশ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে দুদিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে তাৎক্ষণিক টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা পেট্রোল স্থানীয় তেল পাম্পে বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর