বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘অপরাধ দমনে রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে’ কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  খানসামায় বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা রোপণ কার্যক্রম উদ্বোধন জয়পুরহাটে পুকুরে ডুবে দুই ভাই এর মৃত্যু সিরাজগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ৪ জনকে কারাদণ্ড, ড্রাম ট্রাক জব্দ ভুমি সেবায় হয়রানি ও অনিয়মরোধে হোয়াটসঅ্যাপ লাইন উদ্বোধন সিরাজগঞ্জে ২ হাজার ৪২০ লিটার পেট্টোল জব্দ, অর্থদণ্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভুমি সেবায় হয়রানি ও অনিয়মরোধে হোয়াটসঅ্যাপ লাইন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ / ১২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ভুমিসেসা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানি ও অনিয়মরোধে দুটি হোয়াটসঅ্যাপ নম্বর লাইন উদ্বাধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা ভুমি অফিসে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, সেবাগ্রহীতা হয়রানি বা অনিয়মের শিকার হলে ভুক্তভোগীরা দুটি হোয়াটস অ্যাপ নম্বরে প্রমানক ও ছবিসহ পাঠিয়ে দিবেন। এর মধ্যে একটি নম্বর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নম্বর। অন্যটি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের নম্বর। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নম্বরে পাঠালে তিনি একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিবেন এবং কমিটি দ্রুততার সঙ্গে তদন্ত করবেন। তদন্ত প্রমানিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। যদি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দায়িত্ব অবহেলা করেন তবে বিভাগীয় কার্যালয়ে পাঠালে সেখান থেকে ব্যবস্থা গ্রহন করা হবে।

মুলত, কিছু কিছু ভুমি অফিসে সেবাগ্রহীতরা হয়রানির শিকার হচ্ছেন-এমন অভিযোগ বিভাগীয় কার্যালয়ে জমা হবার পর বিভাগীয় অফিস থেকে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এতে করে সেবাগ্রহীতার অনেক সুফল পাবেন বলে তিনি মনে করেন।

উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) রোজিনা আক্তার, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান, সহকারী কমিশনার (ভুমি) আফিফান নজমুসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর