রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে পুকুরে ডুবে দুই ভাই এর মৃত্যু

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

জয়পুরহাটে পুকুরে ডুবে দুই ভাই এর মৃত্যু। জেলার পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাই এর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল-২০২৬) বিকেলে উপজেলার মাঝিনা লোহার গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত দুই সহোদর শিশু ওই গ্রামের বাসিন্দা। তাদের মৃত্যুতে পরিবার সহ পুরো এলাকায় যেন নেমে এসেছে শোকের ছায়া।

উপজেলার মাঝিনা লোহার পুকুর গ্রামের এনামুল হকের বড় ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হোসেন আলী (১২) ও ছোট ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রহমত আলী (১০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে হোসেন আলী ও রহমত আলী দুই ভাই বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলাধুলা করছিল। একপর্যায় সবার অজান্তে দুই ভাই পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায় পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে স্থানীয়রা দ্রুত তাদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

একই সাথে দুই সন্তানের এমন মৃত্যুতে এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে পাড়া-প্রতিবেশীরা ভিড় করছেন তাদের বাড়িতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর