শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ
নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ডিজেল সংকটে উল্লাপাড়ায় থমকে গেছে সেচ কার্যক্রম, দিশেহারা কৃষক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

পারভেজ সরকার, নিজস্ব প্রতিবেদক: / ১২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাসের চাপায় মায়া রানী (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে চান্দাইকোনা পূর্ব বাসস্ট্যান্ড পার হওয়ার সময় বগুড়াগামী অরিন ট্রাভেল নামের একটি বাস মায়া রানীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে রায়গঞ্জ থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত মায়া রানী বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার গন্ড গ্রামের বাসিন্দা চন্দ্র মহাতোর স্ত্রী। তিনি মেয়ের বাড়ি চান্দাইকোনা হালদারপাড়ায় বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

হাটিকুমরুল হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। ঘাতক বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর