বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ
আইজিপির হাত থেকে সম্মাননা পেল বাস্কেটবল ও ফুটভলি স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন দল কুঁড়ি হওয়ার আগেই ঝরে পড়ছে তারা তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬১ বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন কাউন্সিলর কার্যালয় ও পুকুর সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীর পবায় টিসিবির গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ল তেল-ডাল-চিনি স্বাস্থ্য কমপ্লেক্সের মোটরসাইকেল বাসায়, ফ্রিজ কোয়ার্টারে ; ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে রায়গঞ্জে অটোরিকশাচালক হত্যা: তাড়াশ থেকে একজন গ্রেপ্তার, গাড়ি উদ্ধার আদানি পাওয়ারের ১০৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে অটোরিকশাচালক হত্যা: তাড়াশ থেকে একজন গ্রেপ্তার, গাড়ি উদ্ধার

পারভেজ সরকার / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
Oplus_131072

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশাচালক নাঈম হোসেন (২৫) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার দিন বুধবার রাতেই জেলার তাড়াশ উপজেলা থেকে মো. শামীম উদ্দিন (২৭) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাড়াশের জাহাঙ্গীরগাতী গ্রামের একটি স্থান থেকে নিহতের অটোরিকশাটি উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার (২৯ এপ্রিল) সকালে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে নাঈম হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার বাসিন্দা। রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর