বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ
লিবিয়া-গ্রিস রুটে মানব পাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড ভইরা-দে গ্রুপের সক্রিয় সদস্য ইমনসহ ৩ জন গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্স অভিযান, মালিকের কারাদণ্ড ও জরিমানা ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বরিশাল নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি : / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

বরিশাল নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি ফার্মা কোম্পানির ছাঁটাই হওয়া শ্রমিকরা। শনিবার রাত থেকে রবিবার রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এ কারণে নগরীর অভ্যন্তরীণ ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে আশে-পাশের সড়কে যানজট সৃষ্টি হচ্ছে।

এর আগে গত ২৯ অক্টোবর দুপুরে ডাকযোগে কোম্পানির প্রায় পাঁচশ শ্রমিক-কর্মচারীকে একযোগে চাকরি অপসারণের নোটিশ দেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। নোটিশ পাওয়ার দিন দুপুর থেকেই চাকরি হারানো শ্রমিকরা পুনর্বহালের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে।

ওই ফার্মা লিমিটেডেটের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব মিয়া ও শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ইমন আলী বলেন, কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই সম্পূর্ণ অযৌক্তিকভাবে একযোগে পাঁচশ শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই করার মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি।

ওই কোম্পানির এইচআর বিভাগের সাকেদুল ইসলাম বলেন, স্টেরিপ্যাক বিভাগের ৪৭০ জন শ্রমিককে অব্যাহতি দিয়ে ঢাকা হেড অফিস থেকে নোটিশ দিয়েছে। স্টেরিপ্যাক বিভাগটি কোম্পানির পক্ষে এখন আর উৎপাদন অব্যাহত রাখা সম্ভব নয়। যদি পুনরায় এটি চালু করা হয় তখন যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের প্রাধান্য দেয়া হবে।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ কারণে শহরের একাংশে যানজট সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর