শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন,ইমরান সভাপতি, রাফি সাধারণ সম্পাদক, ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইন্দুরকানীতে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা, লক্ষাধিক টাকার মাছ জব্দ

পিরোজপুর প্রতিনিধিঃ / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা, লক্ষাধিক টাকার মাছ জব্দ

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলার ইন্দুরকানী বাজার ও পত্তাশী বাজারে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ইন্দুরকানী বাজারে তিনজন মাছ ব্যবসায়ীকে বিলুপ্ত প্রায় ও নিষিদ্ধ শাপলা পাতা (পাতা হাঙ্গর) মাছ বিক্রয় করতে দেখা যায়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ এর ৩৪ ধারায় প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বিক্রয়ের উদ্দেশ্যে রাখা মাছ জব্দ করা হয়।

জব্দকৃত মাছগুলো পরে স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। এর মধ্যে চারাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২৫ কেজি, মদিনাতুল উলুম মাদ্রাসায় ৪৫ কেজি এবং কালাইয়া মইনুউদ্দিন মনোয়ারা মাদ্রাসায় ৯ কেজি মাছ বিতরণ করা হয়।

এদিকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পত্তাশী বাজারে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির অভিযোগে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালত সেখানে পৌঁছানোর আগেই মাছগুলো সরিয়ে নেওয়া হয়। ফলে কোনো মাছ উদ্ধার করা সম্ভব হয়নি এবং আদালত সেখান থেকে ফিরে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দুরকানী উপজেলার বিভিন্ন বাজারে হাটের দিন নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রি করা হয়। এসব মাছ মূলত পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য আড়ত থেকে সংগ্রহ করা হয় বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধে পাড়েরহাট মৎস্য আড়তে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর