রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ
মাদক ও অপরাধ দমনে পুলিশ-ব্যবসায়ী যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ ‘তৃণমূলের প্রতিভায়ই গড়বে বিশ্বমুখী ক্রীড়া’-কূটনীতিতেও নতুন জোর: আমিনুল হক রায়গঞ্জে বেড়া তুলে রাস্তা বন্ধের অভিযোগ, বিপাকে ২০ পরিবার সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা: আসামি যুবলীগ নেতাসহ ২৩ এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৪ বর্ষার আগে জলাবদ্ধতা রোধে মাঠে রাসিক, রাতদিন ড্রেন পরিষ্কার কার্যক্রম তদারকিতে প্রশাসক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বর্ষার আগে জলাবদ্ধতা রোধে মাঠে রাসিক, রাতদিন ড্রেন পরিষ্কার কার্যক্রম তদারকিতে প্রশাসক

রাজশাহী প্রতিনিধি : / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

রাজশাহী মহানগরীতে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। নগরীর প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেন থেকে এক্সাভেটরের মাধ্যমে কাদামাটি অপসারণের পাশাপাশি ছোট ড্রেনগুলোও শ্রমিকদের দিয়ে পরিষ্কার করা হচ্ছে। নাগরিক দুর্ভোগ কমাতে দিন-রাত সরেজমিনে তদারকি করছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শনিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রশাসক নগরীর বর্ণালী মোড় ঢালান, ভেড়িপাড়া, আদর্শ পয়েন্টসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বর্ণালী, ১৬ নম্বর ওয়ার্ডের মথুরডাঙ্গা, ৬ নম্বর ওয়ার্ডের আপেল ডেকোরেটরের মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে ড্রেন পরিষ্কার কার্যক্রম তদারকি করেন।
পরিদর্শনকালে তিনি ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। বর্ষা মৌসুম শুরুর আগেই ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে দ্রুত কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আগামী বর্ষায় জলাবদ্ধতা নিরসনে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যেসব এলাকায় দিনে কাজ করলে জনভোগান্তি সৃষ্টি হতে পারে, সেসব এলাকায় রাত্রীকালীন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য ড্রেনেজ ব্যবস্থা সচল রেখে নাগরিক দুর্ভোগ কমানো। ড্রেনের ওপর স্থায়ী ঢালাই নির্মাণ করে অনেক ভবন মালিক পরিষ্কার কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বলেও জানান প্রশাসক। তিনি বলেন, কোথাও ৪০ ফুট, কোথাও ৫০ ফুট পর্যন্ত ড্রেন ঢেকে দেওয়ায় পরিষ্কার করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি ড্রেনের ওপর স্থায়ী ঢালাই করে ড্রেনের পকেট বন্ধ না করার আহ্বান জানান।#

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর