সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ
যে ছয় পদক্ষেপে তামিলনাড়ুর রাজনীতিতে চমক দেখালেন ‌থালাপতি বিজয় মার্কিন পতাকাবাহী দুটি জাহাজ হরমুজ অতিক্রম করেছে, দাবি সেন্টকমের ক্যারিকের মধ্যে ফার্গুসনের সেই জাদু আছে : কুনহা মেসেজিং অ্যাপের বাজারে আসছে ‘এক্সচ্যাট’ মানুষের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেট ভাঙতে হবে : সাইফুল হক সিরাজগঞ্জে শেখ হাসিনাসহ ৩৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাজশাহীতে অপরাহ্নের নৃত আয়োজনে শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ কাজিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত  নানার পৈত্রিক বাড়ির ভিটা ওয়ারিশিয়ান দাবিতে নাতীর জোরপূর্বক দখলের অভিযোগ, আহত-২  সরকার দক্ষ খেলোয়াড় তৈরির কাজ করছে- এমপি আলিম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় ঘুমন্ত পিতাকে গলা কেটে হত্যা করল আপন ছেলে-স্ত্রী ও ছেলে আটক

নাসিম নাটোর প্রতিনিধি : / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে ওই ব্যবসায়ীর নিজ শয়ন কক্ষ থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। পরিবারের মধ্যে মনোমালিন্য থেকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে । এদিকে হত্যার কান্ডে জড়িত নিহত ব্যবসায়ীর স্ত্রী শিউলি বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক ওরফে রয়েল কে আটক করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে বাড়ির সামনের পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহ্নত ধারালো অস্ত্র (মাংস কাটা দা) ও স্ত্রী এবং ছেলের রক্তাক্ত কাপড় উদ্ধার করেছে পুলিশ।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত সংসারে অশান্তি থেকেই মা ও ছেলে এক সপ্তাহ আগে থেকেই এই হত্যাকান্ডের পরিকল্পনা করেন। এবং ধারালো দা দিয়ে ঘুমন্ত পিতাকে তার মায়ের সামনেই জবাই করে হত্যা করে আপন ছেলে। পরে তারা বাঁচতে নাটক সাজান কিন্তু পুলিশি তদন্তে সব কিছু স্বীকার করতে বাধ্য হয় মা ও ছেলে।
আর নিহত ব্যবসায়ী প্রতি নিয়তই গাঁজা সেবন এবং স্ত্রীকে মারধর করতেন। এই নিয়ে দীর্ঘ দিন ধরে পরিবারে অশান্তি বিরাজ করছিল বলে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর