সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
যে ছয় পদক্ষেপে তামিলনাড়ুর রাজনীতিতে চমক দেখালেন ‌থালাপতি বিজয় মার্কিন পতাকাবাহী দুটি জাহাজ হরমুজ অতিক্রম করেছে, দাবি সেন্টকমের ক্যারিকের মধ্যে ফার্গুসনের সেই জাদু আছে : কুনহা মেসেজিং অ্যাপের বাজারে আসছে ‘এক্সচ্যাট’ মানুষের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেট ভাঙতে হবে : সাইফুল হক সিরাজগঞ্জে শেখ হাসিনাসহ ৩৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাজশাহীতে অপরাহ্নের নৃত আয়োজনে শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ কাজিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত  নানার পৈত্রিক বাড়ির ভিটা ওয়ারিশিয়ান দাবিতে নাতীর জোরপূর্বক দখলের অভিযোগ, আহত-২  সরকার দক্ষ খেলোয়াড় তৈরির কাজ করছে- এমপি আলিম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সরকার দক্ষ খেলোয়াড় তৈরির কাজ করছে- এমপি আলিম

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য  আমিরুল ইসলাম খান আলিম বলেছেন, মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের মাঠমুখী হওয়া জরুরি। বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সোমবার সকালে চৌহালী সরকারি কলেজে  মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আলিম এমপি আরও বলেন, চৌহালী-এনায়েতপুরের এই খুদে ফুটবলাররা একদিন জাতীয় পর্যায়ে খেলে আমাদের এলাকার নাম উজ্জ্বল করবে। খেলাধুলার উন্নয়নে সব রকমের সহায়তা দেবে সরকার।

চৌহালী সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা, এ, বি, এম কায়সার, চৌহালী থানার ওসি মোশাররফ হোসেন, কৃষি অফিসার জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মুন্নাফ খান,  মহিলা বিষয়ক অফিসার মোঃ শামীম জাহিদ তালুকদার,  এটিও আঃ মজিদ মিয়া,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো, জাহিদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সাবেক সভাপতি মো, আনোয়ার হোসেন মোল্লা,  প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, মোঃ মশিউর রহমান, ফিরোজ শাহ প্রমূখ উপস্থিত ছিলেন।

খেলায় চরধীতপুর সপ্রাবি দলকে ১/২ গোলে পরাজিত  বিলজল হর  সপ্রাবি বালক দল চ্যাম্পিয়ন হয়।
বিনানই সপ্রাবি দলকে ৩/৪ গোলে পরাজিত করে রেহাই কাউলিয়া সপ্রাবি বালিকা  দল চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর